সূরা বাকারা, ২:২২৪-২২৫; কসমের ব্যাপারে ইসলামের বিধান ও সংশ্লিষ্ট বিষয়
যুদ্ধ সংক্রান্ত পরিভাষা-
গাজওয়া: রাসূলুল্লাহ (সা.) নিজে যে জিহাদে সশরীরে অংশগ্রহণ করেছেন।
সারিয়া: যে অভিযানে রাসূলুল্লাহ (সা.) নিজে অংশগ্রহণ না করে কোনো প্রতিনিধি বা সেনাপতি প্রেরণ করেছেন।
ঐতিহাসিক ঘটনা (গাজওয়ায়ে বনু মুস্তালিক):
এই যুদ্ধে রাসূলুল্লাহ (সা.) অংশগ্রহণ করেন এবং তাঁর সঙ্গে উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) ছিলেন।
হযরত সাফওয়ান ইবনে মুয়াত্তাল (রা.) কাফেলার সর্বশেষে থাকতেন, যাতে কারো কোনো জিনিস পড়ে গেলে তা সংগ্রহ করে আনতে পারেন।

- ১১ আগস্ট ২০২৬8 রজব ১৪৪৬
- সেশন নং ৪২০
- কসমের ব্যাপারে ইসলামের বিধান ও সংশ্লিষ্ট বিষয়ধরন
- ৪৩:০০সময়কাল
যুদ্ধ সংক্রান্ত পরিভাষা-
গাজওয়া: রাসূলুল্লাহ (সা.) নিজে যে জিহাদে সশরীরে অংশগ্রহণ করেছেন।
সারিয়া: যে অভিযানে রাসূলুল্লাহ (সা.) নিজে অংশগ্রহণ না করে কোনো প্রতিনিধি বা সেনাপতি প্রেরণ করেছেন।
ঐতিহাসিক ঘটনা (গাজওয়ায়ে বনু মুস্তালিক):
এই যুদ্ধে রাসূলুল্লাহ (সা.) অংশগ্রহণ করেন এবং তাঁর সঙ্গে উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) ছিলেন।
হযরত সাফওয়ান ইবনে মুয়াত্তাল (রা.) কাফেলার সর্বশেষে থাকতেন, যাতে কারো কোনো জিনিস পড়ে গেলে তা সংগ্রহ করে আনতে পারেন।
হযরত আয়েশা (রা.) উটের পিঠে হাওদার মধ্যে অবস্থান করতেন।
এই সফরকে কেন্দ্র করে মুনাফিকরা হযরত আয়েশা (রা.)-এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে, যা ইসলামের ইতিহাসে “হাদিসাতুল ইফক” নামে পরিচিত।
অপবাদ দেওয়া (বুহতান) অত্যন্ত জঘন্য গুনাহে কবীরা।
হযরত আবু বকর (রা.)-এর কসম
হযরত মিছতাহ ইবনে উসাসা (রা.) ছিলেন হযরত আবু বকর সিদ্দিক (রা.)-এর আত্মীয়। তিনি দরিদ্র ছিলেন এবং আবু বকর (রা.) নিয়মিত তাঁকে আর্থিক সহায়তা করতেন।
কিন্তু অপবাদের ঘটনায় মিছতাহ (রা.) জড়িয়ে পড়লে আবু বকর (রা.) কসম করেন যে, তিনি আর কখনো তাঁকে সাহায্য করবেন না।
তখন আল্লাহ তাআলা সূরা নূরের ২২ নম্বর আয়াত নাজিল করেন এবং নির্দেশ দেন যে, তারা যেন ক্ষমা করেন ও উপেক্ষা করেন। ফলে হযরত আবু বকর (রা.) তাঁর কসম ভঙ্গ করে পুনরায় মিছতাহ (রা.)-কে সাহায্য করা শুরু করেন।
কুরআনের রেফারেন্স
সূরা: আল-বাকারা (البقرة) • সূরা নম্বর: ২
আয়াত ২২৪–২২৫
একই সূরার অন্যান্য আলোচনা
- সূরা: আল-বাকারা, আয়াত নাম্বার :২২৬-২২৭, আলোচ্য বিষয়: “ইলা” অর্থাৎ স্ত্রীর সাথে সহবাস না করার শপথ ও তালাক সংক্রান্ত আলোচনা।
- তাফসীরের সারসংক্ষেপ, সূরা বাকারা, ২:২২৮-২২৯, আলোচ্য বিষয় : তালাকের সংখ্যা, স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার বিধান, মোহর এবং “খুলা”
- আলোচ্য বিষয়: তালাকের বিধান, তিন তালাকের পরিণতি এবং তাকওয়ার গুরুত্ব, সূরা: আল-বাকারা আয়াত: ২২৯–২৩২
- তাফসির, সুরা আল বাকারা, ২:২৩৩, আলোচ্য বিষয়: সন্তানের দুধপান, রযাআত (দুগ্ধ-সম্পর্ক), পিতা-মাতার দায়িত্ব এবং হুরমত নিয়ে আলোচনা।
- বিধবা নারীর ইদ্দত, শোক পালনের বিধান, মৃত্যুর পর করণীয়, বিলাপের নিষেধাজ্ঞা, ঈসালে সাওয়াব ও ইখলাসের গুরুত্ব
- তালাকপ্রাপ্ত নারীর মোহর এবং নামাজের গুরুত্ব, বিশেষ করে আসরের নামাজের





